টু লিভ, খরগোশের ঘুম, নরকের দিন ও অন্যান্য কবিতা

চাওয়া-পাওয়া, দৃশ্যের বাগান, ইতিহাসের সন্ধ্যাবেলায়, আমার সময়, বাতাসের গান ও অন্যান্য

● ইমরুল হাসান

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ইমরুল হাসান | দ্য পাবলিশ The Publish

ইলাস্ট্রেশন : দ্য পাবলিশ


দুনিয়াটা একটা নরক!

কিনতু তারপরেই আসে হঠাৎ একটা বাতাস,
যেন কেউ কানে কানে বলতেছে,
বাঁইচা থাকাতে তো কোন পাপ নাই!

কিনতু দুনিয়াটা তো একটা নরক,
যারা বাঁইচা আছে, বাঁইচা থাকে
কোন না কোন ইল্যুশন নিয়াই!

আমি ভাবি, এই নরকে আর থাকবো না
বান্দরবনই চলে যাবো আমরা, কোন একদিন…

১৫/০৪/২০২৬

ভালো-ভাবে যেন মরতে পারি
এই আশাতেই আমরা বাঁইচা থাকি

১১/০৫/২০২৬

যা কিছু আল্লা আমারে দেন নাই,
তার জন্য আমি হাজার-বার শুকরিয়া জানাই

আর যা কিছু আমারে দিছেন (চাইতেই বা না-চাইতেই)
তার জন্য আমি আল্লার কাছে শরমিন্দা হই, মাফ চাই

চাওয়া-পাওয়া আর না-পাওয়ার বাইরে যে জীবন
তার কথা ভাবি, আর চুপ কইরা থাকি…

ল্যাংড়া ভিখারি’টা বলে, এতো বেশি কিছু চাইয়ো না!
আর সুন্দরী রমনী’টা বলে, আরেকটু বেশি তুমি তো চাইতে পারতা!

আমি শুকরিয়া জানাই, শরমিন্দা হই, মাফ চাই…

২৩/০৫/২০২৬

মাঠের সবুজ ঘাসে শুয়ে শুয়ে ভাবতেছি
এই যে এতো পথ পার হয়া আসলাম,
কেন আসলাম?

অই যে একটু দূরে, মাঠের শেষ’টা দেখা যাইতেছে
আবছা একটা খোয়াবের মতন,
যদি আমি তাকায়া থাকতে থাকতে
ঘুমায়া পড়ি… কি হবে আর তখন?

আমি ঘুমে ঘুমে ভেসে যাইতেছি
অনেকগুলা কচ্ছপ, হ্যাপি সিসিফাস
হাঁটতে হাঁটতে বাউন্ডারি লাইন পার হয়া যাইতেছে

আমি সবুজ ঘাসে শুয়ে শুয়ে ভাবতেছি
কেন আসছি আমি এই দুনিয়ায়?
আর একটু পরে দৌড়ায়া দৌড়ায়া চলে যাবো,
একটা পরাজয়ের দিকেই…

২৫/০৬/২০২৬

অনেক স্পষ্ট একটা দৃশ্য
কোন মলিনতা নাই

যেন দুনিয়ার সব দুক্খ-কস্ট আমরা পার হয়া আসছি!

একটা স্পষ্ট বিকালের আলোতে
আমরা দেখতেছি, একটা লেকের পানির মতো
টলটল করতেছে দুনিয়াটা

আমরা সাঁতরাইতেছি, যেন দুইটা মাছ!

মাঠে, দুর্বাঘাসে রইদ চিকচিক করতেছে
আমরা ঘুরে বেড়াইতেছি, যেন দুইটা পাখি!

আকাশ ছড়ায়া যাইতেছে আকাশে
আর আমরা দাঁড়ায়া আছি, যেন দুইটা গাছ!

এতো ছিমছাম একটা দৃশ্য,
যেন কেউ না থাকলেও হয়, খালি একটা এম্পটিনেস

আর তা-ও মুছে যাইতেছে ধিরে ধিরে…

লেকের পানিতে সূর্য ডুবে যাইতেছে
দৃশ্যের উপরে আবছা একটা পর্দা বিছায়া দিতেছে যেন কেউ

দৃশ্যের বাগানে আমরা ছিলাম, যেন দুইটা ফুল!

এখন, কোন ক্লান্তি নাই, কোন অবসাদ নাই

নাই কোন কামনা, বাসনা ও গন্ধমের ঘ্রান

স্পস্ট একটা দৃশ্য,
দৃশ্যের ভিতর আর কোন মলিনতা নাই!

২৮/০৬/২০২৬ 

ইতিহাসের সাইডলাইনে বইসা আছি
ইতিহাসের ট্রেনটা চলে যাইতেছে
ভৈরব জংশন পার হয়া মেঘনা ব্রিজের দিকে…

আমি ইতিহাসের সন্ধ্যাবেলায় বইসা বইসা ভাবতেছি
যেন একটা টিন-এইজ বয়সের ভিতরেই আটকায়া আছি,
আমরা ভার্সিটিতে পড়াশোনা করতে চাই না, এডাল্ট হইতে চাই না!

ইতিহাসের ট্রেনটা আশুগঞ্জ স্টেশন পার হয়া গেলে
ব্রিজের ইস্পাতের বল-বেয়ারিংগুলার কাঁপাকাঁপি শেষ হইলে পরে
আমরা যেন অন্ধকারের ভিতর দিয়া, পথ চিইনা নিজেদের বাসায় ফিরা যাইতে পারি…

১১/০৭/২০২৬

আমার সময় চলে যাইতেছে
আমার সময় চলে যাইতেছে
আমি ঘুম থিকা উইঠা
পড়িমড়ি কইরা যাইতে যাইতে দেখতেছি
কচ্ছপ’টা চলে যাইতেছে…

আমি ঘুমে, ঘুমের ভিতরে স্বপ্নেও দেখতেছি
আমার সময় চলে যাইতেছে
আমার সময় চলে যাইতেছে

খরগোশের অস্থিরতা বেঁধে ফেলতেছে আমারে
আর আমি সময়ের দিকে তাকায়া থাকতে থাকতে
ঘুমায়া পড়তে চাইতেছি আবার, আর ভাবতেছি

সময়ের কচ্ছপ চলে যাইতেছে
আমারে ফাঁকি দিয়া অই আরো দূরে…

০৯/০৮/২০২৬

আমার আর ভাল্লাগে না, আমি চইলা যাবো বান্দরবনে
কোন এক পাহাড়ের চিপায় ছোট একটা ঘর বানায়া থাইকা যাবো

দেখবো রইদ, বৃস্টি, ছায়া… আর শুনবো বাতাসের গান

একটা পাহাড় থিকা আরেকটা পাহাড় যে কতো আলাদা!

দিনের বেলা লাঠি হাতে নিয়া হাঁটবো
আর রাতের অন্ধকারে চুপচাপ শুইয়া থাকবো
ভাববো, এই জীবনের কথা…

মাঝে-মধ্যে লি পো’র মতো
পাহাড় নিয়া, নদী নিয়া আর আমাদের থাকা ও না-থাকা নিয়া
লেখবো গীতি-কবিতা…

জীবন থিকা একটু দূরে চলে গিয়া
জীবন-যাপন কি কখনোই করতে পারবো না আমরা?

সকাল-বিকাল পার্কে হাঁটতে হাঁটতে হাঁপাইতে হাঁপাইতে
তুমিও কি ভাববা এইরকম? তারপরে একদিন মারা যাবা?

২২/০৮/২০২৬

ফেরেশতারা আসছেন আমার ঘরে
একটু পরে আমার জান কবজ হবে

শাদা শাদা দ্যুতির মতন ভাসতেছেন উনারা
কি রকম ছিল তোমার মানব জনম?
যেন জিগাইতেছেন উনারা, ঘুরিয়া ঘুরিয়া, সারা ঘরে…

মরনের কালে আমি ভাবনা-শূন্য হইছি

আমি ওয়েট করতেছি, আমার রুহটা কখোন
আমার শরীর ছাইড়া বাইর হয়া যাবে, আর
আমি বইলা যা আছে – তা নাই হয়া যাবে, মুহূর্তেই

১২/০৯/২০২৬ 


Picture of ইমরুল হাসান

ইমরুল হাসান

ইমরুল হাসান একজন কবি, লেখক ও বুদ্ধিজীবী। তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও সক্রিয়।

শেয়ার করুন

পড়তে পারেন

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইটে লাখ লাখ হামলার চেষ্টা। ঝুঁকি এড়াতে দ্রুত নিরাপত্তা হালনাগাদের পরামর্শ বিশেষজ্ঞদের।

দ্য পাবলিশ নিউজরুম

প্যারিসের শহরতলির এক স্কুলের ফাঁকা পদ থেকে শুরু হয়ে এক মাসে সারা দেশ। এই আন্দোলনের মুখ কারা এবং কেন।

দ্য পাবলিশ

ভারতে বাড়ছে তরুণদের ক্ষোভ, রাস্তায় নামছেন বিরোধীরা। তবু বাংলাদেশের জুলাইয়ের সঙ্গে ভারতের আন্দোলনের দূরত্ব কতটা এবং কেন?

দ্য পাবলিশ

Scroll to Top